
∫ f(x)dxE = mc²∇ × E = -∂B/∂tπ ≈ 3.1416F = G(m₁m₂)/r²d/dx (eˣ) = eˣ


Admissions Open for HSC Batches
Empowering SSC, HSC & Engineering Aspirants
Loading page...4%

Every merit position has a journey behind it. Hear it directly from the students who lived it. Honest words from students who earned Board A+ and cracked Engineering, Medical & University admissions under Shifat Sir’s guidance.
Based on 4 reviews
"One of the savior of my intermediate life.Ami HSC 23 Batch chilam.Rangunia clg admit howar por kutai coaching korbho aita chilo sobcheye boro chinta then luckily pai gechilam Shifat bhai ka.amader jonno jei poriman effort dichilo bhai..really gratefull to you...amra proud kori jeh shifat bhaiyer legacy start hoichilo amader maddomeh😊 R legacy er witness hoiteh chaile admit hoye jau junior ra..best output paba sure thako."
"নমস্কার! আমি অদিতি, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি এবং এইচএসসি-২৪ ব্যাচের একজন শিক্ষার্থী। আমার এইচএসসি এর পুরো যাত্রায় Sifat's Tales Academic & Admission Care ছিল আমার সবচেয়ে বড় সহায় এবং এইচএসসি লাইফের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল এটি। আমার কলেজ জীবনে সবচেয়ে বড় সমস্যা ছিল সঠিক গাইডলাইনের অভাব, আর সেই জায়গাতেই সিফাত ভাই একজন দক্ষ অভিভাবকের মতো পাশে ছিলেন। ভাইয়ার গোছানো পড়ানোর ধরন, বেসিক থেকে শুরু করে অ্যাডমিশনভিত্তিক প্রস্তুতি, নিয়মিত পরীক্ষা এবং ব্যক্তিগতভাবে গাইড করার বিষয়গুলো আমাকে অনেক সাহায্য করেছে। বিশেষ করে এইচএসসির আগে নেওয়া One Shot ক্লাস ও Model Test আমার জন্য যে কতটা উপকারী ছিল তা বলার মতো নয়, যার সুফল ভর্তি পরীক্ষাতেও পেয়েছি। আজ আমি যে অবস্থানে আছি, তার পেছনে এই কোচিংয়ের অবদান অনস্বীকার্য।রাঙ্গুনিয়ার মধ্যে এমন গাইডলাইন পাওয়া সত্যিই অনেক দুষ্কর, আমি কৃতজ্ঞ সিফাত ভাইয়া এবং Sifat's Tales Academic & Admission Care এর প্রতি, আমার এইচএসসি এবং অ্যাডমিশন জার্নিকে সহজ, ফলপ্রসূ করার জন্য । রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের জন্য আমার মতে Sifat's Tales Academic & Admission Care সত্যিই একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।"
"আমি এই কোচিং সেন্টারে এইচএসসিতে দুই বছর পড়াশোনা করেছি এবং এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ ছিল। ভাইয়া প্রতিটা টপিক এত সহজভাবে বুঝিয়ে দিতেন যে কঠিন বিষয়ও সহজে মাথায় ঢুকে যেত, এবং প্রশ্ন করলে বিরক্ত না হয়ে ধৈর্য নিয়ে ক্লিয়ার করে দিতেন। ভাইয়ার দেওয়া নোট ও ফর্মুলা শিট ছিল খুবই গোছানো এবং পরীক্ষা উপযোগী। প্রতিটা চ্যাপ্টার শেষে যে প্র্যাকটিস এক্সাম নেওয়া হতো, তা আমাদের দুর্বলতা চিহ্নিত করতে এবং প্রকৃত পরীক্ষার জন্য প্রস্তুত হতে অনেক সাহায্য করেছে। এই নিয়মিত প্র্যাকটিস আর রিভিশনের কারণেই আমার রেজাল্টে ইতিবাচক প্রভাব পড়েছে। যারা এইচএসসিতে ভালো প্রস্তুতি নিতে চান, তাদের জন্য এই কোচিং সেন্টার এবং ভাইয়ার মতো যত্নশীল শিক্ষক সত্যিই highly recommended।"
"আমাদের সিফাত ভাইয়ার সান্নিধ্যে পড়ার অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম সেরা একটি অধ্যায়। উনি অত্যন্ত গম্ভীর ও নিয়মতান্ত্রিক একজন মানুষ, যিনি ক্লাসের প্রতিটি মুহূর্ত শুধু পড়ালেখা আর মেধা গঠনে ব্যয় করেন। ওনার পড়ানোর ধরন এতটাই চমৎকার যে, যেকোনো কঠিন বিষয় উনি টাইপ ধরে ধরে আমাদের মাথায় গেঁথে দিতেন। ভাইয়া যেভাবে বেসিক ক্লিয়ার করে মেইন পরীক্ষার স্ট্যান্ডার্ডে নিয়মিত পরীক্ষা নিতেন, তাতে আমাদের ভেতরের পরীক্ষার ভয়টা একদম কেটে গিয়েছিল। প্রথম প্রথম ওনার কঠোর শাসন আর বকাকে ভয় পেলেও (যদিও আমার প্রতি উনি একটু বেশিই কঠোর ছিলেন), আজ বুঝতে পারি সেই শাসনের আড়ালেই লুকিয়ে ছিল আমাদের ভালো করার আসল চাবিকাঠি। পাশাপাশি ওনার দেওয়া সঠিক দিকনির্দেশনা ও মেন্টরশিপ আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করে। "SHIFAT's TALES"-এর শান্ত ও গোছানো পরিবেশ পড়ালেখার জন্য একদম সুন্দর একটি জায়গা। একজন মেন্টর হিসেবে ভাইয়া যেমন অতুলনীয়, প্রতিষ্ঠান হিসেবে এই কোচিংটিও সেরা।❤️🔥"